আজ - শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৪:৪৬

যশোরের বসুন্দিয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ১নং ওয়ার্ড কে হারিয়ে ৮নং ওয়ার্ড বিজয়ী

যশোরের বসুন্দিয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ১নং ওয়ার্ড কে হারিয়ে ৮নং ওয়ার্ড বিজয়ী

 বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি:
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন জামাত ইসলামিক কর্তৃক আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ শুক্রবার বিকাল সাড়ে চারটায় জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সর্বমোট ৬০ মিনিটের খেলায় ইউনিয়নের ১ নং ওয়ার্ড বনাম ৮ নং ওয়ার্ড। ১ নং ওয়ার্ড কে দুই এক গোলে পরাজিত করে প্রথম রাউন্ড অতিক্রম করে ৮ নং ওয়ার্ড। দর্শকে পরিপূর্ণ জঙ্গল বাধল এর চেতনামা খেলার মাঠে ব্যাপক উৎসবমুখর পরিবেশে খেলা সম্পন্ন হয়। খেলার প্রথমার্ধে ৮ নং ওয়ার্ডের পক্ষে প্রথম গোল করেন ৯ নাম্বার জার্সিধারী সাগর হোসেন, এবং এক নং ওয়ার্ডের পক্ষে পাল্টা গোল করে সমতা ফিরিয়ে আনেন ২ নাম্বার জার্সিধরী ফয়সাল খান।

দ্বিতীয়ার্ধে ১৮ মিনিটের সময় ৮ নম্বর ওয়ার্ডের পক্ষে ১১ নম্বর জার্সিধারী হাফিজুর রহমান গোল করে টিমকে বিজয়ী করেন। এক নম্বর ওয়ার্ডের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আকাশ এবং ৮ নং ওয়ার্ডের দলনেতার দায়িত্ব পালন করেন জাহিদুর রহমান। খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ মিজানুর রহমান।
খেলায় প্রধান অতিথি ছিলেন সাত নং ওয়ার্ড জামাতের সভাপতি মাওলানা শাহ আলম খান। বসুন্দিয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ হাদিউজ্জামান এর পরিচালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর খান, ৮ নং ওয়ার্ডের সভাপতি তহিদুল ইসলাম বাপ্পি, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলানা মহিদুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সেলিম হোসেন ২ নং ওয়ার্ডের সহ-সভাপতি কামরুজ্জামান, ইউনিয়ন যুব জামাতের সাধারণ সম্পাদক মোস্তফা আল মুজাহিদ প্রমূখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত