আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১১:৪৭

লাইফের পোস্টার-ব্যানারে যত ক্ষোভ ? 71news24

স্টাফ রিপোর্টার : যশোর জেলা তরুনলীগের যুগ্ন সম্পাদক মাহমুদ হাসান লাইফের ব্যানার-ফেষ্টুন কে বা কারা ছিড়ে ফেলে অথবা কেটে নষ্ট করছে।

গত জেলা আওয়ামীলীগের ত্রি বার্ষীক সম্মেলন উপলক্ষে সাটানো রাজার হাট, রামনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সতীঘাটা কামালপুর টার্ণিং পয়েন্টের মসজীদের উত্তর পাশের প্যানাটি কে বা কারা কেটেছে। সেখানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রধান মন্ত্রী ও কেন্দ্রীয় নের্তৃবৃন্দের ছবি।

এছাড়াও ওই ব্যানারে সম্বলিত ছিল যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহারুল ইসলামের ছবি ছিল। এর পরে সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের ব্যানার , ১৬ ডিসেম্বরের শুভেচ্ছা ব্যানার রাতের আধারে কারা ছিড়ে ফেলছে ।

এ নিয়ে কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

সদর উপজেলার রাজার হাট মোড়, সুতিঘাটা কামালপুর মোড়ের কয়েকটি ফেস্টুন ব্যানার দুবৃত্তরা কেটে দিয়েছে।

এ বিষয়ে যশোর জেলা তরুন লীগের যুগ্ন সম্পাদক মাহমুদ হাসান লাইফ বলেন, প্রতি হিংসার রাজনীতি আমি করিনা বা বিশ্বাসও করিনা।
আর আমার উপর হিংসা করে আমার লাগনো প্যানা ছিড়ে যাদের আত্মতৃপ্তি হয়েছে তাদের বিচার আমি সৃষ্টিকর্তার কাছে দিয়ে রাখলাম।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত