আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১১:৩০

শাহীন চাকলাদারের পক্ষে ৪নং নওয়াপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জি এম অভি : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের পক্ষে যশোর সদর উপজেলার ৪ নং নওয়াপাড়া ইউনিয়নে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু।

 

মঙ্গলবার বিকালে তরফ নওয়াপাড়ায় মেসার্স ইমু এন্টার প্রাইজ এন্ড ক্যাবল এর উদ্যোগে অসহায় গরীব, দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন যুব মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ময়না খাতুন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক ইমরান মিয়া ইমু।

 

অসহায় গরীব, দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত