আজ - সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:১৭

বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ

 

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি : ভারতের ট্রাক মালিক সমিতি ও ট্রান্সপোর্ট মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারনে বেনাপোল বন্দর দিয়ে সোমবার সকাল থেকে দু দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ রয়েছে।

তাদের অভিযোগ বেনাপোল স্থলবন্দরে কর্মরত নাইট গার্ড, হ্যান্ডলিং শ্রমিক ও সিএন্ডএফ এজেন্ট কর্মচারী কর্তৃক বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভারদের নিকট হতে অতিরিক্ত বকসিস আদায়ের নামে তাদেরকে হয়রানী ও নির্যাতন করা হচ্ছে। প্রতিবাদে ও এর প্রতিকারের দাবীতে স্থলবন্দর দিয়ে আমদানি কার্যক্রম বন্ধ রেখেছে ।

ভারতীয় ট্রাক ড্রাইভার অসিত বিশ্বাস বলেন, আমদানি পন্য নিয়ে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল বন্দরে বিভিন্ন সংগঠনের কাছে নানান ভাবে হয়রানী হতে হয় তারা বকসিস এর নামে জোর করে টাকা আদায় করে । এ সব সমস্যা সমাধান না হলে কোন পন্য বাহি ট্রাক বাংলাদেশে যাবে না বলে বাংলাদেশী ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে ।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ থাকলেও, দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত