আজ - মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৩:৪৪

প্রেসক্লাব যশোরের সভাপতির সুস্থতা কামনায় বিবেকের দোয়া অনুষ্ঠিত

প্রেসক্লাব যশোরের সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি,একাত্তর নিউজ২৪ডটকম:

প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোরের প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুন-এর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

৬জুলাই সোমবার বাদ মাগরিব বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়, মুড়লীতে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে সংস্থার সভাপতি ওবাইদুল ইসলাম অভি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনি-এর সঞ্চালনায় প্রধান উপদেষ্টা কামাল হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যশোরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর অসুস্থতায় সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। বক্তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং মহান আল্লাহর কাছে সুস্থতা প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি নাসির খন্দকার, সহ-সভাপতি আমের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, নির্বাহী সদস্য শফিউল ইসলামসহ সংস্থার অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় জাহিদ হাসান টুকুন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে যশোরের সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত