আজ - বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৬:১২

যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিমু আটক

একাত্তর নিউজ২৪ ডেস্ক :

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোর জেলা শাখার সহসভাপতি কায়েস আহম্মেদ রিমুকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। ২২জুন সোমবার ভোরে শহরের শেখহাটা বাবলাতলা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক। তিনি জানান, কায়েস আহম্মেদ রিমুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে পাওয়া বিভিন্ন তথ্য ও অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তাকে কোতোয়ালি থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইন্সপেক্টর মমিনুল হক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত