আজ - শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৮:২১

যশোরে বিবেক স্বেচ্ছাসেবী সংস্থার মাদকবিরোধী সমাবেশ ও প্রচারণা

যশোরে বিবেক স্বেচ্ছাসেবী সংস্থার মাদকবিরোধী সমাবেশ ও প্রচারণা

যশোর প্রতিনিধি:
যশোরে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও প্রচারণা চালিয়েছে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় যশোর শহরতলির মুরলী এলাকায় এ সমাবেশ ও প্রচারণা অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য সংঘ ক্লাব ও ক্লাব হাউস পাবলিক স্কুল, যশোরের সভাপতি এবং বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা খন্দকার মুহিব্বুর রহমান হিরন।

বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ওবাইদুল ইসলাম অভির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান, ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, হাজী মহসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাহাত হোসেন আরিফ, সামাজিক ব্যক্তিত্ব মশিউর রহমান ও জামাল উদ্দিন, সূর্য সংঘ ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাউদ আল রশিদ ড্যানি এবং সমাজসেবক গোলাম রসুল।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা কামাল হোসেন, উপদেষ্টা আব্দুস সবুর, সহসভাপতি আমের আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকবিরোধী প্রচারণা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ মাদকমুক্ত সমাজ গঠনে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। আয়োজকেরা জানান, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত