আজ - বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৪:০৪

যশোরের বসুন্দিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে বালক-বালিকা উভয় গ্রুপেই জঙ্গল বাধাল চ্যাম্পিয়ন 

 

একাত্তর নিউজ ২৪ডটকম  যশোর প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালসহ ২৬ টি ম্যাচ শুক্রবার ৯ এপ্রিল একই ভেন্যু জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে একই দিনে অনুষ্ঠিত ও সম্পন্ন হয়েছে।
দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে বসুন্দিয়া ইউনিয়নের ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৩টায় টুর্নামেন্টের সমাপ্তি হয় টুর্নামেন্টে বালিকা ও বালক উভয়-ই দল স্বাগতিক জঙ্গলবাধাল প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। বালিকা রানার আপ অর্জন করে পূর্ব গাইদগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালক রানার আপ শিরোপা অর্জন করে পূর্ব বসুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ আক্তারুল আলমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জঙ্গলবাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসিকুর রহমান, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দবির হোসেন, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, জিরাট আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক আব্দুল আলিম। সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের সক্রিয় অংশগ্রহণে শাহ জামাল বাদশা। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন ঘুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত