আজ - মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১:২৮

বেনাপোল সীমান্তে গাঁজাসহ আটক-২

শার্শা(যশোর)প্রতিনিধি : বেনাপোল সীমান্ত থেকে ১৪ কেজি গাঁজাসহ বাবুল (৩৮) ও এরশাদ (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ যশোর বিজিবি ব্যাটালিয়নের ঘিবা ক্যাম্পের সদস্যরা।

সোমবার (০১ জুলাই) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটক বাবুল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আখের আলীর ছেলে ও এরশাদ একই গ্রামের ইউনুস আলীর ছেলে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজা এনে নিজ বাড়িতে মজুত করেছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয় । আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান বিজিবির ঐ কর্মকর্তা।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত