আজ - বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১০:৪৩

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ১৮ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ১৮ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
তরিকুল, দেবহাটা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ১৪ আগস্ট সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল ইসলাম, পিএসআই বিপ্লব মালাকার ও সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা কুলিয়া ইউনিয়নের আশু মার্কেটের পশ্চিম পাশে জনৈক রাসেলের চায়ের দোকানের সামনের পাকা রাস্তা থেকে ৩ পিস ইয়াবাসহ মোস্তফা কামালকে (৪৫) গ্রেফতার করা হয়। তিনি দেবহাটা থানার খাসখামার গ্রামের আব্দুল হামিদের ছেলে।
এছাড়া একই দিন রাত নয়টার দিকে পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামস্থ স্টিল ব্রিজের দক্ষিণ পাশে জোড়া বটগাছের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১৫ পিস ইয়াবাসহ রিয়াজুল ইসলামকে (৪৮) গ্রেফতার করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের ফজর আলীর ছেলে।
দেবহাটার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, দেশব্যাপী মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং ১৪ আগস্ট সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত